ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
নিজস্ব প্রতিবেদক: গ্রুপ পর্বের লড়াই শেষে নারী এশিয়া কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। শিরোপার পথে বাংলাদেশের সামনে এবার শক্তিশালী ভারত। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তান।
আট দলের এই আসরে গ্রুপ ‘এ’ থেকে সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। থাইল্যান্ডের ঝুলিতে জমা পড়েছে ২ পয়েন্ট, আর কোনো পয়েন্ট ছাড়াই গ্রুপ পর্ব শেষ করেছে হংকং।
গ্রুপ ‘বি’-তেও দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে স্বাগতিকরা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। এই গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আরব আমিরাত, আর কোনো পয়েন্ট না পাওয়া ইন্দোনেশিয়া শেষ করেছে চতুর্থ স্থানে থেকে।
নিয়ম অনুযায়ী, প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য তাই এই ম্যাচটিই এখন ফাইনালের পথে সবচেয়ে বড় পরীক্ষা।
আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল। পরদিন ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এ ছাড়া আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপের ফাইনাল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী