ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
ঘুরেফিরে পতনের বৃত্তে শেয়ারবাজার, কমিশনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক: গতকাল সামান্য সূচক বাড়লেও আজ (০৮ সেপ্টেম্বর) পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে, তবে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা পতনে বাজার আবারও তলানীতে পৌঁছেছে। এতে শেয়ারবাজারে বর্তমান সরকারের সাফল্য ম্লান হয়ে যাচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পর সূচক ও লেনদেন রেকর্ড পরিমাণ বেড়েছিল, কিন্তু নতুন কমিশন নিয়োগের পর থেকেই কোনো এক অদৃশ্য কারণে টানা পতন শুরু হয়েছে, যা বিনিয়োগকারীদের প্রত্যাশার বিপরীত।
যদিও সরকার বিনিয়োগকারীদের স্বার্থে ও বাজার উন্নয়নে নতুন কমিশন গঠন করেছিল, কিন্তু নতুন কমিশন বাজারের সাফল্য ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা বাজার উন্নয়নে উদ্যোগ ও সংস্কারের কথা বললেও পতন ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না, যা প্রশ্নবিদ্ধ।
তাদের প্রথম কর্তব্য ছিল পতন ঠেকিয়ে বাজারকে গতিশীল ও স্থিতিশীল করা। কিন্তু বাস্তবে তারা তা না করে বিভিন্ন সভায় বক্তৃতা দিয়ে দায় সারছে। এমতাবস্থায় বিনিয়োগকারীদের তাদের প্রতি কোনো আস্থা নেই।
বিনিয়োগকারীদের দাবি, কমিশনকে বিদায় করে যোগ্য ও অভিজ্ঞদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করা হোক। এভাবে চলতে থাকলে বাজার পরিস্থিতি আরও করুণ হবে বলে আশঙ্কা করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮.১০ পয়েন্ট বেড়ে কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৯.৩২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৯.৭৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৮.২৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৩টির দর বেড়েছে, ২৫২টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৯০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৭১ কোটি ৩২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৯ কোটি ১১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২৭.৬৬ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৮২.০৮ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেলে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন