ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ধারাবাহিক পতনে কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ইতিহাসে মহাধসের কবলে পড়েছিল দেশের শেয়ারবাজার। শেয়ারবাজার উন্নয়নে লোক দেখানো পদক্ষেপ নেওয়া হলেও বাজার স্থিতিশীল হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হলে অন্যান্য সেক্টরের মতো শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়ের শুরু থেকেই শেয়ারবাজার তলানী থেকে ঘুরে দাঁড়াতে শুরু করলেও পুরোপুরি স্থিতিশীল হয়নি। কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজারে ইতিবাচক ধারাবাহিক উত্থান ঘটে, যার ফলে সূচক ও লেনদেনে রেকর্ড গড়ে।
বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তরিক ও নিরলসভাবে কাজ করছে। অর্থনীতির অন্যতম অংশ হচ্ছে শেয়ারবাজার। এই সরকার শেয়ারবাজারকে আরও বেশি শক্তিশালী করতে আগের কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করেছে, যাতে শেয়ারবাজার আরও বেশি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব হয়।
কিন্তু বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকেই ধারাবাহিক দরপতন লেগেই রয়েছে। মাঝে মাঝে সূচক বাড়লেও তা সন্তোষজনক নয়। এতে বাজারের প্রতি আস্থা থাকলেও নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিশনের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, বাজারের এমন করুণ দশায় নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিশনের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই। কারণ তারা বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বাজার সংস্কার ও উন্নয়নের কথা বললেও বর্তমান বাজারের ধারাবাহিক পতন ঠেকানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। বর্তমান কমিশন শেয়ারবাজার সম্পর্কে জ্ঞান রাখেন কিনা সেটাই সন্দেহ।
সরকার যেখানে মন্ত্রিসভার পরিবর্তন করতে পারে, সেখানে বাজার উন্নয়নে ও বিনিয়োগকারীদের স্বার্থে বর্তমান কমিশন ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করা কোনো ব্যাপার না। এভাবে চলতে থাকলে বিনিয়োগকারীরা শুধু বাজার উন্নয়ন নয়, বর্তমান নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানসহ বর্তমান কমিশনের পদত্যাগ দাবি করবেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিকে আজ (১৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সামান্য বাড়লেও অপর দুই সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮.৯০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭০.১৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৯.৪৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৫টির দর বেড়েছে, ১৩৭টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৫২ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৩৬ কোটি ৭১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৪.৬৩ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৮৪.০২ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত