×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুর্যোগের ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির তাগিদ রাষ্ট্রপতির

২০২৬ অক্টোবর ১৩ ১৪:৫৩:১৪

দুর্যোগের ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির তাগিদ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক: যেকোনো ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পরিকল্পিত নগরব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলায় যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি থাকা জরুরি।

রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও রয়েছে। তবে এ বিষয়ে খুব কমই চিন্তা করা হয়। ঢাকার বর্তমান অবস্থা বিবেচনায় ভূমিকম্পের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, ভূমিকম্প হলে শহরটি একেবারে মিশে যাবে-এমন আশঙ্কাই সবচেয়ে বেশি হয়। বিশ্বের বিভিন্ন শহরে পরিকল্পিত নগরব্যবস্থা না থাকায় প্রাণহানির সংখ্যা অনেক বেশি হওয়ার নজির রয়েছে। এ কারণে বিষয়গুলোতে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, নদীর প্রবাহ স্বাভাবিক রাখা এবং নদী দূষণমুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত