ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
সূচক বাড়লেও পরিস্থিতি সন্তোষজনক নয়, পরিকল্পিত খেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: বাজার খেলোয়াড়রা ভালোই খেলছে—চার দিন পতনের পর একদিন উত্থান। আগের সপ্তাহেও টানা চার দিন ধারাবাহিক পতনের পর একদিন উত্থান ঘটেছিল। সেই ধারাবাহিকতায় চলতি সপ্তাহেও চার দিন টানা পতনের পর উত্থান ঘটল। এটি যে পরিকল্পিত, তা বলার অপেক্ষা রাখে না। আগের সপ্তাহেও বুধবার অর্থাৎ সপ্তাহের চতুর্থ কর্মদিবসে উত্থান হয়েছিল, চলতি সপ্তাহেও তাই হয়েছে—এটি নিঃসন্দেহে একটি চক্রের সুকৌশলে খেলা বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, নতুন কমিশনের সময় বাজার মনিটরিং ঠিকভাবে না হওয়ার প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে। কারণ এভাবে টানা চার দিন পতনের পর একইভাবে পতন হচ্ছে। বাজার মনিটরিং ঠিকভাবে হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। তাই বলা যায়, আগের ও চলতি সপ্তাহের ধারাবাহিকতা বজায় থাকলে আগামীকাল পতন হবে নিঃসন্দেহে।
তবে সার্বিক বিবেচনায় এটা নিশ্চিতভাবে বলা যায়, বাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাজারের এমন অবস্থা চলতে থাকলে বাজার তো তলানীতেই যাবে, বিনিয়োগকারীরাও আস্থা হারাবেন। তাই কমিশনের উচিত বাজারের দিকে নজর দিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিকে আজ (০৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। এ ছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৩.৮৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬.০৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৬.৮৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯১টির দর বেড়েছে, ১৩৪টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬০৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৬৪কোটি ১৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪০ কোটি ৬৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩টির, কমেছে ৮৫টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৫.৭৮ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬২.৯১ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ