ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
দুই দিনের উত্থানেও আস্থা ফেরেনি, বাজার পর্যবেক্ষণে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: গত দুই দিনের ধারাবাহিক উত্থানে সূচক ফিরেছে প্রায় ৪৫ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেনও বেড়েছে প্রায় ৮৩ কোটি ৬০ লাখ টাকা। তবে সূচকের ইতিবাচক প্রবাহ সত্ত্বেও বিনিয়োগকারীরা এখনো সম্পূর্ণ আস্থা ফিরে পাননি। বাজার সংশ্লিষ্টদের মতে, তারা লেনদেনে অংশ নেওয়ার চেয়ে বাজার পর্যবেক্ষণেই বেশি সময় দিচ্ছেন।
তাদের ভাষ্য, দীর্ঘদিনের দরপতনে সূচক ও লেনদেন প্রায় তলানিতে এসে ঠেকেছিল। এর মধ্যে আগে কেনা শেয়ারগুলো লোকসানের মুখে পড়েছে। তাই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি না করে বাজার পর্যবেক্ষণ করছেন। যদি আরও কয়েকদিন জোরালোভাবে সূচক ও লেনদেন বাড়তে থাকে, তাহলে তারা আবারও পুরো উদ্যমে শেয়ার লেনদেনে ফিরে আসবেন। তখন বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরবে। আর এই মুহূর্তে পতন ঠেকিয়ে বিনিয়োগকারীদের আস্থাশীল করা গেলে তা সম্ভব হবে।
এদিকে, আজ (১৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫২.০৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭.৯৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৬.৫০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪০টির দর বেড়েছে, ৯০টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৯৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪১৬ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৮৩ কোটি ৫৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯টির, কমেছে ৩৩টির এবং পরিবর্তন হয়নি ২০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৬.৫৯ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৭.৯৩ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান