ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
৪৫তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১ হাজার ৭০২ জন
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রকাশিত এ প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৭০২ জন প্রার্থীকে গেজেটভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২ সালে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত বছরের ১৪ ডিসেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২২ সালের ৩০ নভেম্বর। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।
২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।
এরপর ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছিল।
চূড়ান্ত ফল প্রকাশের ১০ মাসেরও বেশি সময় পর তাঁদের মধ্যে ১ হাজার ৭০২ জনের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান