×

ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে: অর্থমন্ত্রী

২০২৬ অক্টোবর ১৫ ১২:৪৪:২৯

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম এবং সংস্কার কর্মসূচি সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সন্তোষ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংক খাতের সংস্কার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইএমএফের সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈশ্বিক সংকটের চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি নিয়ে সন্তুষ্ট আইএমএফ। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা এবং যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই চ্যালেঞ্জিং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ভালোভাবেই এগোচ্ছে। বিশ্বব্যাংক ও আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ঐতিহ্যগতভাবে উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতি পেয়েছি, তার মধ্য থেকেও বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। তাতে আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করেছে।’

ব্যাংক খাতের সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকের পুনর্মূলধনায়ন বা রিক্যাপিটালাইজেশন, ব্যাংকিং খাতের ‘থ্রিটি’ এবং অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মতবিনিময় হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর কিছু পর্যবেক্ষণ বা অবজারভেশন থাকতে পারে। সরকার এসব বিষয়কে আলোচনার স্বাভাবিক অংশ হিসেবেই দেখছে। পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সেগুলোর সমাধান করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের জন্য আইএমএফের নতুন ঋণ কর্মসূচি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক নীতি নিয়েও আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় প্রয়োজন হবে।

তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আগামী কয়েক মাস ধরে আলোচনার মাধ্যমে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। আইএমএফ, বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীর সঙ্গে বাংলাদেশের কার্যক্রম সঠিক ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো কোনো প্রশ্ন তুলেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তারা এ ধরনের কোনো প্রশ্ন তোলেনি। সরকারের নেওয়া সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়নে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে তেল সরবরাহে ঝুঁকি তৈরি... বিস্তারিত