ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সংস্কারের বার্তা দিলেও দরপতন রোধে কোনো উদ্যোগ নেই কমিশনের
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা দরপতনে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে লেনদেন নিয়ে দ্বিধায় ভুগছেন বিনিয়োগকারীরা। বাজার ঘুরে দাঁড়ানোর আশায় পতনের সময় কম দরে শেয়ার কিনেও অনেকে লোকসানের মুখে পড়েছেন। কারণ বাজারের এমন দুর্দশা কেউ কল্পনাও করেননি। বাজার স্বাভাবিক হওয়া তো দূরের কথা, বরং তা তলানিতে গিয়ে ঠেকেছে। বাজারের এমন বিরূপ পরিস্থিতিতে বর্তমান কমিশনের প্রতি ক্ষোভ বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার আগে বাজার যে ধারায় স্থিতিশীল হচ্ছিল, তা ধরে রাখা গেলে বর্তমানে সূচক ৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে যেতে পারত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার শুরু থেকেই বাজার ছিল ঊর্ধ্বমুখী ও স্থিতিশীল। বাজারকে আরও স্থিতিশীল করতে আগের কমিশন পরিবর্তন করা হয়। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে। বাজারে সুদিন ফেরার বদলে দুর্দিন নেমে এসেছে। যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে সংস্কারের কথা বলে আসছে এবং সে অনুযায়ী কিছু পদক্ষেপও নিয়েছে, তবে তার ইতিবাচক ফল দেখা যাচ্ছে না। বরং দিনদিন বাজারের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। শেয়ারবাজার উন্নয়নে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার করা প্রয়োজন। তবে চলমান ধারাবাহিক দরপতন ঠেকানো এখন বেশি জরুরি। এ বিষয়ে কমিশনের কোনো উদ্যোগ নেই। সংস্কারের আগে দরপতন রোধ জরুরি, কিন্তু সেখানে কমিশন নিশ্চুপ রয়েছে, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে।
এদিকে, আজ (১৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫০.৬২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০.৪০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৩.৩৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৭টির দর বেড়েছে, ১৩৬টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫০২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৩৬৫ কোটি ৬১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৩৭ কোটি ২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪টির, কমেছে ৬৪টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৩.৯১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৩৬.১৫ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন