ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ঢাকা সিটি নির্বাচনে অংশ নিতে চান ইশরাক
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গে এক প্রবাসী সাংবাদিকের সঙ্গে অডিও কলে কথা বলতে গিয়ে ঢাকা সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইশরাক হোসেন। একই সঙ্গে গুলির ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি প্রশ্ন করেছেন, ‘আমি তো কারও জমি দখল করতে যাইনি, কারও কাছ থেকে চাঁদা নিতে যাইনি। তো সমস্যা কোথায়?’
রোববার রাতে সাংবাদিক নাজমুস সাকিবের প্রশ্নের জবাবে সেদিনের ঘটনার বর্ণনা দেন ইশরাক। তিনি বলেন, তাঁরা সেখানে অবস্থান করার সময় ছাদ থেকে দুটি গুলি ছোড়া হয়। এ ছাড়া তাঁরা প্রবেশ করার সময় একসঙ্গে ২৫ থেকে ৩০ জন বেরিয়ে আসেন। সে সময় তাঁর নিরাপত্তাকর্মীরা চিৎকার-চেঁচামেচি করছিলেন। এতে তিনি মনে করেছিলেন, কেউ অস্ত্র বের করছেন। এ কারণেই কোমর থেকে পিস্তল বের করেন বলে জানান প্রতিমন্ত্রী।
পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় দল তাঁকে কাজ করার সুযোগ দেবে উল্লেখ করে তিনি জানান, জাতীয় পর্যায়ে তাঁর কারণে যেন কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেটিও বিবেচনায় রেখেছেন।
ঢাকার নগর ব্যবস্থাপনা নিয়ে ইশরাক বলেন, রাজধানীর কাঠামো কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় না। ঢাকা সিটি করপোরেশনে আটটি মন্ত্রণালয়ের অধীনে ৪০টির বেশি প্রতিষ্ঠান কাজ করছে। নগরীর নানা সমস্যা সমাধানে এসব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকার সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। রাজধানীকে ঘিরে প্রধানমন্ত্রীরও কিছু পরিকল্পনা রয়েছে।
নিজের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরে ইশরাক দাবি করেন, বাংলাদেশের বেশির ভাগ মানুষ তাঁর কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছেন।
প্রসঙ্গত, শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশের একটি মাঠের কোণে পলিথিনের ছাউনিযুক্ত ঘরে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তাঁর সহযোগীরা। ওই ঘটনার ভিডিওতে তাঁকে অস্ত্র হাতে লোকজনকে তাড়া করতে দেখা যায়। পরে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে ঘটনার ব্যাখ্যা দিয়ে তাঁর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে ইশরাক বলেন, শনিবার ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে তাঁর নিরাপত্তাঝুঁকি এবং মাদক কারবারিরা ছাদ থেকে আকস্মিক গুলি চালাতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সুনির্দিষ্ট হামলার আশঙ্কা এবং জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেন।
তবে ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর