×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

পদত্যাগ করে যা বললেন ইশরাক

২০২৬ অক্টোবর ১৯ ১৫:১০:৩৭

পদত্যাগ করে যা বললেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ইশরাক হোসেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে দলের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চান না বলেও দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। পুরো সময় ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলেও জানান ইশরাক।

নিজের সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’

গণমাধ্যমের সমালোচনা করে ইশরাক বলেন, গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের কিছু অংশ সত্য হলেও কিছু অংশ অতিরঞ্জিত করা হয়েছে। এ নিয়ে কল্পকাহিনিও তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, তাঁকে লক্ষ্যবস্তু করে হেয় করা হয়েছে এবং এতে দলও বিব্রত হয়েছে।

এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত