×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সরকারি গাড়ি থেকে লোগো খুলে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক

২০২৬ অক্টোবর ১৯ ১৪:২৩:১২

সরকারি গাড়ি থেকে লোগো খুলে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিতে জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ইশরাক হোসেন। সেখানে যাওয়ার পথে নিজের গাড়ি থেকে সরকারি লোগোটি নিজ হাতেই খুলে ফেলেন তিনি। একই সঙ্গে জানান, স্বেচ্ছায় পদত্যাগ করছেন এই আলোচিত নেতা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার পর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছান ইশরাক। সেখানে যাওয়ার পথে গাড়ি থেকে লোগো খোলার সময় তিনি বলেন, ‘দল চায়নি। নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’

এর আগে রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। পরে এ খবরকে গুজব বলে জানান ইশরাক। তবে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

এর আগে শনিবার ১৭ অক্টোবর ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক গেণ্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ‘মাদকবিরোধী অভিযানে’ নামেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয়। একই সঙ্গে বিষয়টি সরকারের জন্যও বিব্রতকর হয়ে ওঠে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত