ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
নিজস্ব প্রতিবেদক: আজ (০৬ সেপ্টেম্বর) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে, টাকার অঙ্কে লেনদেনও কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজকের দরপতন ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। বাজারে সূচক কমতে পারে, কিন্তু এভাবে ব্যাপক দরপতন মেনে নেওয়া কঠিন। তাঁদের মতে, একে পতন না বলে ধস বলাই ভালো। গত মাসের মাঝামাঝি থেকে বাজারে টানা দরপতনে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝে কয়েকদিন সূচক বাড়লেও তা ছিল সাময়িক ও ইতিবাচক নয়।
বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, এমন সংকটময় মুহূর্তে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানসহ দায়িত্বপ্রাপ্তরা শুধু বাজার উন্নয়ন ও সংস্কারের বড় বড় বক্তৃতা দিয়ে দায় সারছেন। কিন্তু বাজারকে স্থিতিশীল করতে এবং অস্থিরতা কাটিয়ে উঠতে কোনো কার্যকর পদক্ষেপ নেই, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে।
ইতিমধ্যে বিনিয়োগকারীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন, কিন্তু নিয়ন্ত্রক সংস্থা সেদিকেও তেমন প্রতিক্রিয়া দেখায়নি। এমতাবস্থায় নিয়ন্ত্রক সংস্থার অযোগ্যতাই প্রমাণিত হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাঁদের মতে, নিয়ন্ত্রক সংস্থার উচিত বাজার স্থিতিশীলতে কার্যকর পদক্ষেপ নেওয়া, অথবা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চলতে থাকলে সামনে বড় ধরনের ধস নেমে আসতে পারে শেয়ারবাজারে, যা বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পথও বন্ধ করে দেবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৩.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৮.৪৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২২.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫.৩৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬.১৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২০টির দর বেড়েছে, ৩৪৮টির দর কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৪৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭২০ কোটি ৯২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৭৫ কোটি ৬৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩০টির, কমেছে ১৫৭টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১.৫৩ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৪.০৩ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প