ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
দরপতনের পর কৃত্রিম উত্থান, কমিশনের পদত্যাগের দাবি
নিজস্ব প্রতিবেদক: অস্বাভাবিক দরপতনে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সংকট দিন দিন বাড়ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার নিয়ে যে প্রত্যাশা ছিল, তা ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। সূচক ৬ হাজার পয়েন্টের কাছাকাছি যাওয়ার পর ধারাবাহিক দরপতনে গতকাল বাজার কিছুটা ধসের কবলে পড়ে। আজও (০৭ সেপ্টেম্বর) সূচকের গতিপথ ছিল নিম্নমুখী। তবে মধ্যাহ্নের পর সূচক উপরের দিকে উঠতে থাকে এবং দিনশেষে প্রধান সূচক সামান্য পয়েন্ট যোগ করে। কিন্তু অপর দুই সূচকের পতন ঘটে। টাকার অঙ্কে লেনদেন সামান্য বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা এই উত্থানকে সন্তোষজনক বা স্বাভাবিক মনে করছেন না।
তাদের মতে, বাজার পরিস্থিতি বিশ্লেষণে স্পষ্ট হয়—বর্তমান কমিশনের ব্যর্থতায় বাজারের এমন দৈন্য দশা। তারা শেয়ারবাজার নিয়ন্ত্রণের জন্য যোগ্যতা রাখেন না বলেও মনে করেন তারা। কমিশনের উচিত বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সংস্কার ও উন্নয়ন করা। কিন্তু তারা তা না করে শুধু সংস্কার ও পদক্ষেপ নিয়ে ব্যস্ত রয়েছেন, যা বিনিয়োগকারীদের কাছে কাম্য নয়।
গত ১০ কর্মদিবসে বাজার থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে এবং সূচক কমেছে প্রায় ১৫৫ পয়েন্ট। আজ মধ্যাহ্নের আগে সূচকের অস্বাভাবিক পতনে কিছুটা অস্বস্তিতে পড়ে বর্তমান কমিশন। ফলে নিজেদের ব্যর্থতা ঢাকতে কৃত্রিমভাবে সূচক বাড়ানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের দাবি, কমিশন যদি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে তাদের পদত্যাগ করা উচিত। অন্যথায় বিনিয়োগকারীরা এবার শুধু বাজার স্থিতিশীলতার জন্যই নয়, কমিশনের পদত্যাগের জন্যও আন্দোলনে নামবেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৭.৪২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪.৮০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩.৯২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭০টির দর বেড়েছে, ১৫০টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৭১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৪৫ কোটি ২৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৬ কোটি ৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১৯.৪৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব