×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৩:২০:১৬

চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন।

তবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। এ কারণে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় এ উপলক্ষে কোনো সাধারণ ছুটি রাখা হয়নি।

এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পড়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই হওয়ায় এ উপলক্ষে অতিরিক্ত কোনো ছুটি দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবশ্য ছুটির নিয়মটি আলাদা। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দিতে পারে। তাই দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি থাকবে এমন নয়।

কোনো কোনো বিশ্ববিদ্যালয় এ দিনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে। আবার কিছু বিশ্ববিদ্যালয়ে দিবসটিতেও স্বাভাবিক কার্যক্রম চালু থাকে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত