×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিশ্ববাজারে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

২০২৬ সেপ্টেম্বর ১৪ ০৯:৫৪:০৮

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে যায়।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলেছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলার হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৪ ডলারে।

এর মধ্য দিয়ে গত সপ্তাহের দাম বাড়ার ধারাবাহিকতা অব্যাহত থাকল। দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

এদিকে, বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

বাব আল-মান্দাব হলো লোহিত সাগরে জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই নৌপথে বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি হলে বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত