ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে টানা দরপতন, কমছে লেনদেন ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: আজও (১৪ সেপ্টেম্বর) শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের দর হ্রাস পেয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, দিন যতই গড়াচ্ছে, ততই দরপতনের মাত্রা বেড়ে চলেছে। এতে বাজারের প্রতি আস্থার সংকট আরও গভীর হওয়ায় বিনিয়োগকারীদের লেনদেনে অংশগ্রহণ কমে এসেছে। ফলাফল হিসেবে সূচকের পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেনের পরিমাণ হ্রাস পাচ্ছে। বাজারে ধারাবাহিক দরপতন চললেও নিয়ন্ত্রক সংস্থার তদিকে যথাযথ নজর নেই। দরপতন রোধে কোনো কার্যকর পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে না, যার কারণে নতুন কমিশনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নেই। নিয়ন্ত্রক সংস্থার উচিত পতন ঠেকিয়ে বাজারকে স্থিতিশীল রাখার পাশাপাশি সংস্কার ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। কিন্তু বর্তমান কমিশন তা না করে কেবল সংস্কার ও পদক্ষেপের বিষয়ে ব্যস্ত রয়েছে, যা বিনিয়োগকারীদের প্রত্যাশার পরিপন্থী। প্রথমেই বাজারে ধারাবাহিক দরপতনের কারণ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবেই বাজার স্বাভাবিক ও স্থিতিশীল হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯.০০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬.৮৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২.৮১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৬টির দর বেড়েছে, ২৯৯টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৭১ কোটি ৩১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৮৪ কোটি ৭৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৩৬টির এবং পরিবর্তন হয়নি ৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৫.৮২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৫০.৮৭ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি