×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এ সপ্তাহেই শুরু হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৪:৫৫:৪০

এ সপ্তাহেই শুরু হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে। এ প্রক্রিয়ায় বদলির জন্য আবেদন করেছেন মোট ১৩ হাজার ৬৭৭ জন শিক্ষক।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় অনলাইনে আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর শিগগিরই ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে চলতি সপ্তাহেই বদলি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

বদলি কার্যক্রমের বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষামন্ত্রী সোমবার দেশে ফিরছেন। তাঁর সঙ্গে আলোচনা করে শিক্ষকদের দ্রুত বদলির ব্যবস্থা নেওয়া হবে। চলতি সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত