ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
নিজস্ব প্রতিবেদক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের চাকুরি স্থায়ীকরণের লক্ষ্যে চাকরি সংক্রান্ত সার্বিক তথ্যাদি উল্লেখপূর্বক বিষয়ভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত খসড়া তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদর্শন করা হলো। প্রদর্শিত তালিকায় যে সকল কর্মকর্তাগণের নামের পার্শ্বে মন্তব্য কলামে এসিআর সংক্রান্ত মন্তব্য রয়েছে সে সব কর্মকর্তাদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপপরিচালক (কলেজ-১) এর নিকট উক্ত মন্তব্য সংক্রান্ত প্রমাণক পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, এসিআর ছাড়া অন্য যে কোন ভুল যেমন বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে খসড়া তালিকায় নাম না থাকলে তাদেরকে আবেদনপত্র ও প্রামাণ্য কাগজপত্রসহ আগামী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে [email protected]এ পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
এ ছাড়াও নিজ নিজ নিয়োগ, যোগদান, বিভাগীয় পরীক্ষা, বুনিয়াদী প্রশিক্ষণের তথ্য অবশ্যই হালনাগাদ করে অধ্যক্ষের মাধ্যমে পিডিএস অনুমোদন নিশ্চিত করার জন্য বলা হয়েছে।
তালিকা দেখুন এখানে
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব