×

ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বাজার স্থিতিশীলতা ছাড়া সংস্কার অকার্যকর, চক্রকে শনাক্তের দাবি

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৫:১০:২১

বাজার স্থিতিশীলতা ছাড়া সংস্কার অকার্যকর, চক্রকে শনাক্তের দাবি

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের মতো আজও (০৯ সেপ্টেম্বর) সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে, তবে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার উত্থানের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আবারও পতনের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শুরুর আগে থেকেই সূচকে ওঠানামা ও অস্থিরতা দেখা গেছে। বাজার পতনের মুখে থাকলেও কৃত্রিমভাবে উত্থান ঘটানোর চেষ্টা করা হয়েছে, যেন নিয়ন্ত্রক সংস্থা তৎপর রয়েছে তা প্রমাণ করা যায়।

তবে বিনিয়োগকারীরা আগের তুলনায় অনেক বেশি সতর্ক। তারা ভালোভাবেই বুঝতে পারেন কোনটি বাজারের স্বাভাবিক আচরণ আর কোনটি কৃত্রিম। তাঁদের মতে, নিয়ন্ত্রক সংস্থার উচিত সংস্কার ও পদক্ষেপের আগে বাজারকে স্থিতিশীল করা। প্রথমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে, তারপর সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবং বাজারকে আকর্ষণীয় করতে সংস্কার করতে হবে—যাতে বিনিয়োগকারী ও লেনদেন উভয়ই বাড়ে। বাজার অস্থিতিশীল থাকলে শুধু সংস্কার করে লাভ নেই।

বর্তমানে বাজারে একটি চক্র কৃত্রিম সঙ্কট তৈরি করে নানাভাবে গুজব ছড়িয়ে প্যানিক সৃষ্টি করছে এবং কারসাজির মাধ্যমে ধারাবাহিক পতন ঘটাচ্ছে। তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাজার স্থিতিশীল হবে না বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৭.৮৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১০.৮১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩.০৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৫টির দর বেড়েছে, ১৫০টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৯০ কোটি ৪৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৭০ কোটি ৬৬ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫টির, কমেছে ৭৩টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৮.৬০ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৮.২১ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ