×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নভেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৪:৪১:৪৪

নভেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এ নির্বাচন প্রক্রিয়া শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে মাঠপর্যায়ের ভোটগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এরপর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারা দেশে নির্বাচন সম্পন্ন করবে কমিশন।

নির্বাচন পরিচালনায় বিদ্যমান আইনি কাঠামোও বহাল রাখার বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার। আইন সংশোধন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বর্তমান ও বিদ্যমান আইন অনুসরণ করেই নির্বাচন পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত