ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হচ্ছে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনায় বিচার বা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা ১১ হাজার কোটি টাকা পাচার ও কমিশন গ্রহণের অভিযোগ সরাসরি অস্বীকার করেন আসিফ মাহমুদ। একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, দীর্ঘ আওয়ামী শাসনামলে সংঘটিত চাঞ্চল্যকর দুর্নীতি ও লুণ্ঠনের ঘটনায় বর্তমান প্রশাসন বা সংশ্লিষ্টদের কোনো সুনির্দিষ্ট মাথাব্যথা কিংবা দৃশ্যমান পদক্ষেপ কেন দেখা যাচ্ছে না।
আসিফ মাহমুদের অভিযোগ, আওয়ামী আমলের দুর্নীতির সঙ্গে জড়িত মূল অপরাধীদের বিরুদ্ধে নামমাত্র মামলা বা কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর বিপরীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন রাজনৈতিক শক্তির বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগ তৈরি করা হচ্ছে।
দুদকের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, দুর্নীতি দমন কমিশনের প্রয়োজনীয় সংস্কার করা হয়নি। এর অধ্যাদেশ বাতিল করে দেওয়ার পর কমিশন যে অতীতের ফ্যাসিবাদের আমলের মতো আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে, তা এখন স্পষ্ট হয়ে উঠেছে।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে আসিফ মাহমুদ বলেন, এ ধরনের হয়রানিমূলক তৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে তাঁরা আইনগতভাবে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি