ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
একদিনের উত্থানেই আশা নয়, স্থায়ী স্থিতিশীলতা চান বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : টানা দরপতনের পর আজ (০১ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে, বাড়তি টাকার অংকে লেনদেনও বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘ পতনের পর মাত্র একদিনের উত্থান তেমন আশার আলো নয়। বিনিয়োগকারীদের মধ্যে প্রকৃত আস্থা ফিরবে তখনই, যখন আগামী দিনগুলোতে টানা উত্থানের মাধ্যমে হারানো পয়েন্ট ফিরে আসবে। তবে আজকের উত্থানের পর আবারও পতন দেখা দিলে আস্থা সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।
তাই সূচকের এই ইতিবাচক ধারা যেন থমকে পতনে রূপ না নেয়, সেদিকে কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাঁরা আরও বলেন, বাজার মনিটরিং জোরদার করতে হবে এবং কেউ যদি ষড়যন্ত্রের মাধ্যমে বাজারকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে চায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তবেই শেয়ারবাজারে স্থায়ী স্থিতিশীলতা ফিরে আসবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৭.৩০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩০.৪১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২২.০৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩০০টির দর বেড়েছে, ৫০টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৯৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৭৭ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১১৯ কোটি ৫৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮টির, কমেছে ৩৮টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩০.৩৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ২১.৬৭ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ