ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের নেতৃত্বে এনটিআরসিএর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা এবং ভুল চাহিদায় সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় সুপারিশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রতিষ্ঠান প্রধানের ভাইভা নেওয়ার জন্য ১২টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে প্রতিদিন ৩৫ জন প্রার্থী ভাইভায় অংশ নেবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- নবম পে-স্কেলে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক