ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
চলতি সপ্তাহেই জারি হতে পারে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপন জারি হতে পারে। গতকাল সোমবার খসড়ার আংশিক অংশ ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ-কালের মধ্যে বাকি অংশ পাঠানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়। সে সময় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছিলেন, সপ্তাহখানেকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। গণমাধ্যমকর্মীদের সামনে পেলেই তারা জানতে চাইছেন নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন কবে জারি হবে?
আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, অনুমোদিত নতুন বেতন কাঠামোর খসড়ার বড় একটি অংশ ইতোমধ্যে ভেটিংয়ের জন্য অর্থ বিভাগ থেকে পাঠানো হয়েছে। এসব অংশের ভেটিংয়ের কাজ শুরু হয়েছে। আজ বা আগামীকালের মধ্যে বাকি অংশও পাঠানো হতে পারে। দু-এক দিনের মধ্যে অবশিষ্ট অংশ পাওয়া গেলে আগামীকালের মধ্যেই জিও (প্রজ্ঞাপন) জারি করা সম্ভব হবে বলে জানান তারা।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাও একই ধরনের তথ্য জানিয়েছেন। তারা বলেন, প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে কিছুটা সময় প্রয়োজন হচ্ছে। সামরিক ও বেসামরিক বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ প্রজ্ঞাপনের খসড়া তৈরির কাজ চলছে। ভেটিং প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিসভায় যেভাবে নতুন বেতন কাঠামো অনুমোদন হয়েছে, সেভাবেই আনুষঙ্গিক নির্দেশনাসহ প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
নতুন বেতন কাঠামো সম্পর্কে এর আগে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ১৪২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রজ্ঞাপন জারির পর অনুমোদিত কাঠামো অনুযায়ী এসব বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাস্তবায়নের পথ আরও স্পষ্ট হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নতুন আঞ্চলিক কেন্দ্র