×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

শেয়ারবাজারে টানা ঊর্ধ্বগতিতে ফিরছে বিনিয়োগকারীদের ভরসা

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৫:৪৩:৪১

শেয়ারবাজারে টানা ঊর্ধ্বগতিতে ফিরছে বিনিয়োগকারীদের ভরসা

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস আজ (২০ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শুরু হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সব সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

বাজার-সংশ্লিষ্টদের ভাষ্য, টানা ঊর্ধ্বগতির ফলে অনিশ্চয়তা কেটে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। তবে অনেকেই এখনো পরিস্থিতি বুঝে নেওয়ার জন্য বাজার পর্যবেক্ষণ করছেন। আগামী দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকলে সূচক ও লেনদেনে আবারও রেকর্ড সৃষ্টি হবে। বাজারে ফিরে আসবে প্রাণচাঞ্চল্যও। এই ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থাকেও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। পতন রোধে সবার আগে বাজার মনিটরিং জোরদার করতে হবে। একই সঙ্গে এই ধারা ধরে রাখতে ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাজার সংস্কার করতে হবে। তবেই বাজার স্থায়ীভাবে স্থিতিশীল হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯২.২০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮.৭৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২০.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২১.১৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬২টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৫৫ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯১ কোটি ৯৬ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৪১টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৮.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫৬.১৯ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত