ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই সঙ্গে বছরের শেষ নাগাদ আরও সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। তবে এর মধ্যেই কিছুটা কমেছে তেলের দাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ২৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে উঠেছিল। তবে বুধবারই একপর্যায়ে স্বর্ণের দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। পরদিন আবারও বাড়ল মূল্যবান এই ধাতুটির দাম।
অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৩ দশমিক ৯০ ডলারে নেমেছে।
এদিকে সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর তেলের দাম কমেছে। এতে আগের দরপতনের ধারা আরও জোরালো হয়েছে।
বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, তেলের দাম এখন নজর রাখার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়। তেলের দাম কমতে থাকলে মধ্যমেয়াদে তা স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করতে পারে। তবে তা না হওয়া পর্যন্ত স্বর্ণের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে।
তিনি আরও বলেন, স্বর্ণের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে কারিগরি বাজার পরিস্থিতিও বড় ভূমিকা রাখছে। ফেডের কঠোর নীতির বার্তা ইতোমধ্যেই বাজারদরে অনেকটাই প্রতিফলিত হয়েছে।
সাধারণত সোনাকে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদহার বাড়লে সুদনির্ভর সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে, ফলে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।
বুধবার ফেড সুদহার বাড়ানোর পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ আরও সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। নতুন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রধান কেভিন ওয়ার্শসহ ১৮ নীতিনির্ধারকের সবাই এ সিদ্ধান্তে একমত হয়েছেন। ফেডের সর্বশেষ ত্রৈমাসিক অর্থনৈতিক পূর্বাভাসে দেখা গেছে, ১৮ জনের মধ্যে ১৬ জনই বছরের শেষ নাগাদ অন্তত আরও একবার ০ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট সুদহার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বাকি দুজন সুদহার বর্তমান অবস্থায় রাখার পক্ষে রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড সুদহার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে জ্বালানির দাম বাড়তে থাকলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকও ফেডের মতো সুদহার বাড়ানোর পথে যাবে কি না, সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
ভূরাজনৈতিক পরিস্থিতিতেও নজর রয়েছে বাজারের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান কাছাকাছি বলে তিনি আশা করছেন। সাত মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে সৌদি আরব ইয়েমেনে হামলা জোরদার করেছে এবং হুথি যোদ্ধারা সৌদি শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৩ ডলার হয়েছে। একই সময়ে প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৩ দশমিক ৫৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৬ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন