×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময় জনতার হাতে আটক একজন

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৫:২৯:০৩

আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময় জনতার হাতে আটক একজন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে বাসে আগুন দেওয়ার চেষ্টা করতে গেলে তাঁকে হাতেনাতে আটক করেন স্থানীয় লোকজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, আটক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে ধরে উত্তম-মধ্যম দেন। এতে তাঁর শরীরের কয়েক জায়গায় গুরুতর ইনজুরি হয়েছে। থানায় আনার পর জরুরি ভিত্তিতে তাঁকে থানায় ভর্তি করানো হয়। দুপুরের দিকে তাঁকে আবার থানায় এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার মামলায় গত মঙ্গলবার নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগ সভাপতি সাদ্দামসহ দলটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এর পরপরই গত কয়েক দিনে রাজধানীর মিরপুর, বাড্ডা ও কদমতলীসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার করেছে ডিএমপি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত