ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
নিজস্ব প্রতিবেদক: একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তির অংশ হিসেবে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক থেকে তিনটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গত ৩১ আগস্ট অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত আদেশে ৬৪ শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার কথা জানানো হয়।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে হল শাখা ছাত্রদল ও হল সংসদের দুজন সদস্য রয়েছেন। তাঁরা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সদস্য ফাতহুন কারিব চৌধুরী এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউস।
বিভিন্ন মেয়াদে শাস্তি
আদেশ অনুযায়ী, ৬৪ শিক্ষার্থীকে পরীক্ষা +১ বছর, পরীক্ষা +২ বছর ও পরীক্ষা +৩ বছর—এই তিন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ জনকে পরীক্ষা +১, ৩১ জনকে পরীক্ষা +২ এবং ১৩ জনকে পরীক্ষা +৩ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
পরীক্ষা +১ মেয়াদের অর্থ হলো, যে পরীক্ষায় সংশ্লিষ্ট শিক্ষার্থী অপরাধ করেছেন, সেটি বাতিলের পাশাপাশি পরবর্তী আরও একটি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। অর্থাৎ পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ থেকে তাঁকে বিরত থাকতে হবে।
একইভাবে পরীক্ষা +২-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী দুইটি পরীক্ষায় এবং পরীক্ষা +৩-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের সঙ্গে পরবর্তী তিনটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
যেসব বিভাগ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থী
শাস্তিপ্রাপ্ত ৬৪ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে আরবি বিভাগে সর্বোচ্চ সাতজন শাস্তি পেয়েছেন।
পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং, এমবিবিএস, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিভাগ থেকে পাঁচজন করে এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ও হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি) থেকে চারজন করে শিক্ষার্থী শাস্তির আওতায় এসেছেন।
ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগ থেকে তিনজন করে শাস্তি পেয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি ও দর্শন বিভাগ থেকে দুইজন করে শিক্ষার্থী শাস্তির আওতায় এসেছেন।
রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বেসিক বিএসসি ইন নার্সিং, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, সমাজকর্ম, পরিসংখ্যান, ইতিহাস এবং মাস্টার অব সায়েন্স ইন নার্সিং—প্রতিটি বিভাগ বা প্রোগ্রাম থেকে একজন করে শিক্ষার্থী শাস্তি পেয়েছেন।
ক্ষমা চেয়ে শাস্তি কমানোর সুযোগ
অপরাধের জন্য অনুতপ্ত শিক্ষার্থীরা প্রক্টর অফিসের মাধ্যমে উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে শাস্তি কমানোর আবেদন করতে পারবেন। ১৯৮৯ সালের সিন্ডিকেটের দেওয়া ক্ষমতাবলে উপাচার্য সর্বোচ্চ এক বছর পর্যন্ত শাস্তি কমাতে পারেন। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া আবেদনের ভিত্তিতে ১৪ জন শিক্ষার্থীর এক বছরের শাস্তি মওকুফ করেছেন উপাচার্য।
শাস্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা
১. কায়সুফুন নেছা — দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিপ্রবণতা অধ্যয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল — পরীক্ষা+২২. ফাহমিদ তাওসিফ ইসলাম — রোবোটিকস ও মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগ, ফজলুল হক মুসলিম হল — পরীক্ষা+২৩. মো. জায়েদুল আলম আবির — প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগ, ফজলুল হক মুসলিম হল — পরীক্ষা+১৪. মমি ভট্টাচার্যী — দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিপ্রবণতা অধ্যয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল — পরীক্ষা+২৫. মো. সাইফুজ্জামান — দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিপ্রবণতা অধ্যয়ন ইনস্টিটিউট, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল — পরীক্ষা+১৬. সোহাগী আক্তার — পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+১৭. নিপু আক্তার — পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+২৮. সুফিয়া খাতুন — পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+৩৯. নিপু রাণী বাড়ৈ — পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+২১০. আশরাফুল ইসলাম — পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+১১১. ফারহানা আক্তার মিমি — বেসিক বিএসসি ইন নার্সিং — পরীক্ষা+১১২. সৈয়দ শাফকাত জামিল — ভূগোল ও পরিবেশ বিভাগ, অমর একুশে হল — পরীক্ষা+১১৩. মো. জুনায়েদ খান রায়ান — ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ, ফজলুল হক মুসলিম হল — পরীক্ষা+১১৪. মো. আসিফ ইকবাল — ভূগোল ও পরিবেশ বিভাগ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল — পরীক্ষা+২১৫. আশরাফ হোসাইন — ফার্মেসি বিভাগ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল — পরীক্ষা+১১৬. তনুশ্রী বিশ্বাস — স্বাস্থ্য প্রযুক্তি (ল্যাবরেটরি) — পরীক্ষা+১১৭. সুমাইয়া কুইশে — স্বাস্থ্য প্রযুক্তি (ল্যাবরেটরি) — পরীক্ষা+২১৮. গোবিন্দ বণিক — স্বাস্থ্য প্রযুক্তি (ল্যাবরেটরি) — পরীক্ষা+২১৯. আবু জুবায়ের — স্বাস্থ্য প্রযুক্তি (ল্যাবরেটরি) — পরীক্ষা+২২০. সাব্বির উদ্দিন রিয়ন — আরবি বিভাগ, হাজী মুহম্মদ মুহসীন হল — পরীক্ষা+৩২১. মো. হায়াত মাহমুদ — ইংরেজি বিভাগ, হাজী মুহম্মদ মুহসীন হল — পরীক্ষা+১২২. মো. মিরাজ হোসাইন — সংস্কৃত বিভাগ, বিজয় একাত্তর হল — পরীক্ষা+২২৩. শিফুর রহমান — অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল — পরীক্ষা+২২৪. উর্মে আতিয়া — অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল — পরীক্ষা+২২৫. মো. ফারদাউস — গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, হাজী মুহম্মদ মুহসীন হল — পরীক্ষা+১২৬. আতিক হাসান — নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল — পরীক্ষা+১২৭. অর্জ্য ব্যানার্জী — নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগ, জগন্নাথ হল — পরীক্ষা+১২৮. ফারিহা মেহজাবীন — নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগ, রোকেয়া হল — পরীক্ষা+২২৯. মাহমুদুল হাসান — নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগ, সলিমুল্লাহ মুসলিম হল — পরীক্ষা+১৩০. ফাতহুন কারিব চৌধুরী — গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল — পরীক্ষা+২৩১. মালিহা তাবাসসুম — গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, শামসুন নাহার হল — পরীক্ষা+১৩২. নুরুল আবসার সম্রাট — এমবিবিএস — পরীক্ষা+২৩৩. ফারহান আহমেদ — এমবিবিএস — পরীক্ষা+২৩৪. ইত্তাবা মুত্তাকি খান টকি — এমবিবিএস — পরীক্ষা+২৩৫. জারগার ফয়সাল আলতাফ — এমবিবিএস — পরীক্ষা+১৩৬. মো. কিরণ হোসেন — পদার্থবিজ্ঞান বিভাগ — পরীক্ষা+২৩৭. সাদিয়া আক্তার — পদার্থবিজ্ঞান বিভাগ — পরীক্ষা+১৩৮. রাকিবুল ইসলাম — রসায়ন বিভাগ — পরীক্ষা+৩৩৯. মো. তামজিদ — রসায়ন বিভাগ — পরীক্ষা+৩৪০. মো. মাহাদি হাসান — ইসলামিক স্টাডিজ বিভাগ — পরীক্ষা+১৪১. রাজ তালুকদার জয় — দর্শন বিভাগ — পরীক্ষা+৩৪২. নাবিল আহমেদ রুদ্র — দর্শন বিভাগ — পরীক্ষা+৩৪৩. কানিজ ফাতেমা পুষ্প — সমাজকর্ম বিভাগ — পরীক্ষা+৩৪৪. মো. তামজিদ — রসায়ন বিভাগ — পরীক্ষা+৩৪৫. মো. সাব্বির হোসান — রসায়ন বিভাগ — পরীক্ষা+৩৪৬. রাকিবুল ইসলাম — রসায়ন বিভাগ — পরীক্ষা+৩৪৭. মোহাম্মদ ইমাম হোসাইন — পরিসংখ্যান বিভাগ — পরীক্ষা+৩৪৮. সৈয়দা শামীরা তাবাসসুম — ইতিহাস বিভাগ — পরীক্ষা+৩৪৯. মো. সোহেল রানা — ইংরেজি বিভাগ — পরীক্ষা+৩৫০. মো. মাহমুদ নূর মারুফ — পদার্থবিজ্ঞান বিভাগ — পরীক্ষা+১৫১. সামিরা সুলতানা — আইন বিভাগ, রোকেয়া হল — পরীক্ষা+২৫২. মো. মেহেদী হাসান — আইন বিভাগ, স্যার এ এফ রহমান হল — পরীক্ষা+২৫৩. তাসনিম আজাদ তোহা — আইন বিভাগ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল — পরীক্ষা+১৫৪. রফিকুল ইসলাম — আরবি বিভাগ, হাজী মুহম্মদ মুহসীন হল — পরীক্ষা+২৫৫. আকলিমা আক্তার — আরবি বিভাগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল — পরীক্ষা+২৫৬. কাজী মোহাইমিনুল ইসলাম — আরবি বিভাগ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল — পরীক্ষা+২৫৭. মো. শাকিবুল ইসলাম — আরবি বিভাগ, হাজী মুহম্মদ মুহসীন হল — পরীক্ষা+২৫৮. আল জুবায়ের — আরবি বিভাগ, স্যার এ এফ রহমান হল — পরীক্ষা+২৫৯. মো. জাহিদুল ইসলাম — আরবি বিভাগ, কবি জসীমউদ্দীন হল — পরীক্ষা+২৬০. আয়ান আবদুল্লাহ — অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ, সূর্যসেন হল — পরীক্ষা+১৬১. মুকিদুন্নেসা — মাস্টার অব সায়েন্স ইন নার্সিং — পরীক্ষা+২৬২. মো. মাসুম বিল্লাহ — পদার্থবিজ্ঞান বিভাগ — পরীক্ষা+২৬৩. মো. শোহাগ মিয়া — পদার্থবিজ্ঞান বিভাগ — পরীক্ষা+২৬৪. সজীব মল্লিক — এমবিবিএস — পরীক্ষা+৩
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর