ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন বিভাগে ‘সহকারী অধ্যাপক ও প্রভাষক’ পদে ১০ জন শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১২ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইন ও অফলাইন-দুই পদ্ধতিতেই। আবেদন ফি পে-স্লিপের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
চাকরির ধরন স্থায়ী। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। কর্মস্থল হবে যে কোনো স্থান।
১২ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রিন্ট কপিসহ আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ বরাবর। আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি জমা দেওয়া যাবে।
নির্ধারিত সময়ের পর পাঠানো কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। একইভাবে অসম্পূর্ণ আবেদনও গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি হিসেবে প্রতিটি পদের জন্য ২০০ টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় পে-স্লিপের মাধ্যমে এই টাকা জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমা দেওয়ার রশিদ অবশ্যই পাঠাতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)