×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৮:০২:১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর ফরমটির প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করে আবেদন ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এই ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার শেষ সময় আগামী ১১ অক্টোবর।

আবেদনকারীদের প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজকে অনলাইনে আগামী ১২ অক্টোবরের মধ্যে নিশ্চয়ন করতে হবে।

কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করা আবেদনকারীদের কাছ থেকে আদায় করা প্রাথমিক আবেদন ফি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে আবেদনকারীপ্রতি ৮৫০ টাকা নির্ধারিত খাতে (ভর্তি ফান্ড) জমা দিতে হবে। যেকোনো সোনালী ব্যাংক শাখায় এই অর্থ জমা দেওয়া যাবে। অর্থ জমার সময়সীমা ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত।

এ জন্য সংশ্লিষ্ট কলেজকে লগইন করে Application Payment Info (Degree Pass) অপশন থেকে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। পরে ওই পে-স্লিপের প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যেকোনো সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৩ আগস্ট প্রকাশিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা অন্যান্য সব শর্ত ও নিয়ম আগের মতোই বহাল থাকবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus (Degree Pass)/Important Notice অপশন থেকে জানা যাবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত