ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বাজারে ইতিবাচক ধারা, স্থিতিশীলতা ধরে রাখতে সংস্কার জরুরি
নিজস্ব প্রতিবেদক: আগের দুই দিনের ধারাবাহিকতায় আজ (১৭ সেপ্টেম্বর) সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে, বেড়েছে টাকার অঙ্কে লেনদেনও। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মঙ্গলবারের মতো পরবর্তী দুই কর্মদিবসে বাজার ততটা গতিশীল না হলেও আগের তুলনায় অনেকটাই ইতিবাচক। সাম্প্রতিক টানা পতনের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। তাই বিনিয়োগকারীরা সচেতন ও সতর্কতার সঙ্গে লেনদেন করছেন এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ কারণে মাঝে মাঝে সূচকে ওঠানামা ও অস্থিরতা দেখা যায়।
তাদের মতে, পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার উচিত বাজার মনিটরিং বাড়ানো, যাতে কেউ বাজার নিয়ে গেম করতে না পারে। একই সঙ্গে বাজারকেও নিজস্ব গতিতে চলতে দিতে হবে। বিনিয়োগকারীদের লেনদেনে সচেতন করতে সতর্কবার্তা দিতে হবে।
পাশাপাশি বাজার স্থিতিশীল ধরে রাখতে ও আরও চাঙ্গা করতে বিভিন্ন উদ্যোগ ও সংস্কার করতে হবে। তবেই বাজার আরও স্থিতিশীল হবে, বাজার গতিশীল হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২.১৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৬.৯০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১.১৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬২টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৫৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৫৬ কোটি ২০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯৯ কোটি ২২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮টির, কমেছে ৪৬টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩৬.৩১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৭৪.৮৬ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়