×

ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

২০২৬ সেপ্টেম্বর ১২ ১৯:৪৪:৫২

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে দুটি পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দুটি পদে ৫৩৮ জনকে নিয়োগের কথা বলা হয়েছে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায়। আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। চাকরির ধরন স্থায়ী এবং নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে যে কোনো স্থান।

প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন প্রাণিসম্পদ অধিদপ্তর। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত