×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণের কাজ শিগগিরই শুরু

২০২৬ সেপ্টেম্বর ১৫ ২০:২৪:১০

ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণের কাজ শিগগিরই শুরু

নিজস্ব প্রতিবেদক: চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ’ ৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণের কাজ শিগগিরই শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস এবং নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ভেঙে ওই স্থানে হলটি নির্মাণ করা হবে। এ প্রকল্পের Minutes of Meeting (MoM) গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার স্বাক্ষর করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে MoM-এ স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. সরদার মোহাম্মদ কেরামত আলী এবং চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (CIDCA)-এর ভাইস চেয়ারম্যান লুই জুনফেং (Liu Junfeng)। অনুষ্ঠানে ইআরডি সচিব এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

MoM স্বাক্ষরের পর চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির ভাইস চেয়ারম্যান লুই জুনফেংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল হল নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবেদ আলম মৃধা উপস্থিত ছিলেন।

লুই জুনফেং আশ্বাস দিয়েছেন, চলতি বছরের মধ্যেই বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের ড্রয়িং-ডিজাইনসহ ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ করা হবে।

বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫শ’ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত