ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতকাজের জন্য রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সিলেট মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নির্বাহী প্রকৌশলী অমিক সরকার। এর আগে শনিবারও জরুরি মেরামতকাজের জন্য নগরীর কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, বাগবাড়ী, আখালিয়া, তপোবন আবাসিক এলাকা, শাবিপ্রবি ও বিজিবি সংলগ্ন এলাকা। এ ছাড়া শাবিপ্রবি এলাকা, কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শিল্প এলাকা, টুকেরবাজার, লামাকাজী এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল ও মাউন্ট এডোরা হাসপাতাল এলাকায় নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)