×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৯:৩৯:১৩

নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে (ndc.edu.bd) এ ফল প্রকাশ করা হয়। আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের সোমবার ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী বিজ্ঞপ্তিতে দেওয়া সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। চূড়ান্ত ফল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে

১) ভর্তি আবেদনের প্রবেশপত্র; ২) এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড; ৩) এসএসসির মূল প্রবেশপত্র; ৪) এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি ও সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।

প্রতিবছরের মতো এবারও দুই দিনব্যাপী একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর প্রথম দিনে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। দুই দিন পর আজ ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত