×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক

২০২৬ সেপ্টেম্বর ১৮ ২২:০১:১৫

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ৪ জন এবং দুপুরে ১৪ জনকে আটক করা হয়। একই সঙ্গে জেলা ছাত্রসমাজের নেতা শাহাদাত হোসেনকেও আটক করা হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জের ৩শ ফিট এলাকায় মিছিল বের করার ঠিক আগমুহূর্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বলেন, আটক ব্যক্তিদের মোবাইল ফোন পরীক্ষা করে মিছিলের প্রস্তুতির বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই ছাত্রলীগের পদধারী নেতা ও সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ৩শ ফিট এলাকায় পুলিশের চেকপোস্টে ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে তিন বোতল হুইস্কি ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ সময় ১১টি গাড়ির মালিককে ট্রাফিক আইনে জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে ওই চেকপোস্ট পরিচালিত হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখার লক্ষ্যে ৩শ ফিট এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাশি চালানোর পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও যাচাই করা হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি সালাহউদ্দিন, ডিবির ওসি এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা ছাত্রসমাজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রসমাজের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন রুপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে মাসদাইরে সরকারবিরোধী মিছিল থেকে ধাওয়া করে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে মাসদাইর-অক্টো অফিসের সামনে সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ইসদাইর পৌর স্টেডিয়াম গলি থেকে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-পটুয়াখালীর বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম ও কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা হয়। একই রাতে ইসদাইর এলাকা থেকে শাহাদাত হোসেন রুপুকে গ্রেফতার করা হয়েছে।

আটক ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত