×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও

২০২৬ সেপ্টেম্বর ২০ ১১:২৫:২২

শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডের পেছনে শুধু আইফোন ছিনিয়ে নেওয়ার বিষয়টি ছিল না বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা। তাঁর ভাষ্য, অপ্রতীম ও আটক তুহিনের মধ্যে আগে থেকেই কিছুটা বিরোধ ছিল এবং তারা একসঙ্গে চলাফেরা করতেন। ওই বিরোধসহ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে তুহিন অপ্রতীমকে ডেকে নেওয়ার পরই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অপ্রতীম হত্যাকাণ্ডের পর কুমিল্লার কোটবাড়ী-সালমানপুর এলাকায় নানা আলোচনা চলছে। ঘটনাটির সঙ্গে মাদক সিন্ডিকেট ও কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আইফোন ছিনতাই কিংবা অপ্রতীমের মায়ের ওপর ক্ষুব্ধ কোনো চক্র এ ঘটনার সঙ্গে জড়িত কি না, সেই বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এসব বিষয়ে তদন্ত এখনো শেষ হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের তদন্তসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিখোঁজের পর ওই এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা যায়, বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম তুহিনের সঙ্গে দেখা করে। অপ্রতীমের মুঠোফোনেও তুহিনের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডে তুহিনের সংশ্লিষ্টতা এখনো তদন্তাধীন।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘তদন্তে আমরা যেটা জানতে পেরেছি, শুধুমাত্র আইফোনের জন্যই অপ্রতীমকে হত্যা করা হয়নি। তারা একসঙ্গে চলাফেরা করত। তাদের মধ্যে পূর্বের কিছুটা বিরোধ ছিল। ওইসব বিষয় নিয়ে সেদিন অপ্রতীমকে তুহিন ডাকে। এরপরই হত্যার ঘটনা ঘটে।’

ঘটনাটির বিস্তারিত নিয়ে আজ সংবাদ সম্মেলন করা হবে বলে জানান ওই কর্মকর্তা। সেখানে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য জানানো হবে।

এদিকে ছবি তোলার প্রলোভন দেখিয়ে অপ্রতীমকে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই ও এসআরবি মাঠে কাজ করছে।

অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম তাঁর স্বামী ও একমাত্র সন্তান অপ্রতীমকে নিয়ে কোটবাড়ী-গন্ধমতী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে এক মাসের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বও পালন করেন।

স্থানীয়দের ভাষ্য, ২০২৫ সালের ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে মাদক সেবনের সময় সালমানপুর এলাকার আট কিশোরকে শিক্ষার্থীরা আটক করেন। পরে প্রক্টর নাহিদা বেগম তাঁদের পুলিশের কাছে সোপর্দ করেন। ওই সময় সালমানপুরের মাদক ব্যবসায়ী হিসেবে মিলন ও আল আমিনের নাম আলোচনায় আসে।

স্থানীয়দের মধ্যে ধারণা রয়েছে, ওই ঘটনার জেরে এলাকার কিশোর গ্যাং ও মাদকচক্রের কেউ কেউ নাহিদা বেগমের ওপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন। একই সঙ্গে অপ্রতীমের কাছে থাকা মূল্যবান আইফোন ছিনিয়ে নেওয়া এবং হত্যাকাণ্ডের পেছনে একাধিক কারণ থাকতে পারে বলেও আলোচনা রয়েছে। এ ঘটনায় কয়েকজন কিশোর গ্যাং সদস্যের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ছবি তোলার কথা বলে তুহিন অপ্রতীমকে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে আনাছ নামের আরেক কিশোরসহ কয়েকজন অবস্থান করছিল বলেও তথ্য পাওয়া গেছে।

সূত্রের দাবি, পাহাড়ি এলাকায় কিশোর গ্যাংয়ের একটি চক্র আগে থেকেই অবস্থান করছিল। পরে অপ্রতীমকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তার আইফোন ও মানিব্যাগ নিয়ে মরদেহ পাহাড়ের একটি ডালে ফেলে রেখে জড়িতরা পালিয়ে যায়—এমন তথ্যও পাওয়া গেছে। তবে এসব তথ্যের সবগুলো এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে ‘ম্যাজিক প্যারাডাইস পার্ক’-এর পেছনের একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর তাঁর মরদেহের সন্ধান মেলে।

অপ্রতীম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। পরে তার মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিন নামের এক যুবককে আটক করে পুলিশ। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত