×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হত্যা: শিশুদের নিরাপত্তা নিয়ে আজহারীর উদ্বেগ

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৪:৪৭:০১

অপ্রতিম হত্যা: শিশুদের নিরাপত্তা নিয়ে আজহারীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই লোমহর্ষক ঘটনা ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীকেও নাড়া দিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া এক ফেসবুক পোস্টে ঘটনার বিচার নিশ্চিত করা, শিশুদের নিরাপত্তা এবং নৃশংসতা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এমন এক নির্মমতার মুখে দাঁড়িয়ে আছি, যেখানে শিশুদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।’

তিনি আরও প্রশ্ন করেন, ‘এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে? মানবিকতা আর বিবেকবোধ কি দিনদিন হারিয়ে যাচ্ছে?’

পোস্টে মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করাকে সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত