ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ সামিট
নিজস্ব প্রতিবেদক: ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ শীর্ষক দিনব্যাপী ক্যারিয়ার সামিট আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে সামিট উদ্বোধন করেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে হলের সহকারী আবাসিক শিক্ষক ড. ফাহিমা আক্তার এবং আফরিন রহমান মিলি বক্তব্য রাখেন। হল সংসদের সহ-সভাপতি তাসনিম আক্তার আলিফ নাবিলা স্বাগত বক্তব্য দেন। হল সংসদের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এটি নারী শিক্ষার অগ্রগতির ইতিবাচক দিক তুলে ধরে। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব বাধা পেরিয়ে নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন সরকারি সুযোগ ও ঋণ সুবিধা রয়েছে। নারীদের এসব সুযোগ-সুবিধাও কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের শিক্ষা ও পেশাগত উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করবে। জ্ঞান ও দক্ষতা কাজে লগিয়ে নিজেদের নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, দিনব্যাপী এ আয়োজনে সরকারি চাকরি ও বিসিএস প্রস্তুতি, কর্পোরেট কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি, জীবনবৃত্তান্ত প্রণয়ন, পেশাগত যোগাযোগমাধ্যমে উপস্থিতি, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি, বৃত্তি, উদ্দেশ্যপত্র ও বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি, শিক্ষকতা ও একাডেমিক পেশা, গবেষণার প্রাথমিক ধারণা ও গবেষণাপত্র প্রকাশ, বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মসংস্থানের সুযোগ, ফেলোশিপ, মাঠপর্যায়ের কাজ এবং পেশাগত যোগাযোগসহ ক্যারিয়ার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণমূলক সেশন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত ও পেশাগত অনলাইন প্রোফাইল পর্যালোচনার জন্য বিশেষ পরামর্শ সেশনেরও আয়োজন করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ