ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
নিজস্ব প্রতিবেদক: দেশের শতবর্ষী স্কুল-কলেজের ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তালিকায় থাকা যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) মাউশির পক্ষ থেকে তালিকাটি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মাউশির পাঠানো তালিকা পর্যালোচনায় দেখা যায়, এতে মোট ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে ঢাকায়। এ বিভাগের ১৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান তালিকায় স্থান পেয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের ১৫৯টি, খুলনার ১২৬টি, রাজশাহীর ১০১টি, ময়মনসিংহের ৭৪টি, বরিশালের ৬৯টি, রংপুরের ৬৯টি এবং সিলেট বিভাগের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তালিকায়।
এর আগে গত ২৫ আগস্ট শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা তৈরির জন্য মাউশিকে নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, শতবর্ষী স্কুল-কলেজ নিয়ে সরকার নতুন নির্দেশনা দিয়েছে। তিন কার্য দিবসের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠাতে বলা হয়েছিল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠি সেপ্টেম্বরের শুরুতে মাউশিতে পৌঁছায়। পরে ২ সেপ্টেম্বর মাউশি অধিদপ্তর থেকে সব অঞ্চলের পরিচালক ও উপপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়। এতে দুই কর্মদিবসের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মাউশি অধিদপ্তরের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া তথ্যের পাশাপাশি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকেও তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্যের ভিত্তিতে ৮০৮টি শতবর্ষী বেসরকারি স্কুল-কলেজের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি