ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলেজ অব নার্সিং, মহাখালী ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এর আগমন উপলক্ষে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং এন্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে পোস্ট-বেসিক নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের পেশাগত অধিকার, কর্মসংস্থান, পদোন্নতি, পদায়ন এবং উচ্চশিক্ষার যথাযথ স্বীকৃতিসহ বিভিন্ন বিষয়ে ছয় দফা দাবি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্স ও মিডওয়াইফারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষায় উচ্চশিক্ষার সুযোগ বাড়লেও উচ্চশিক্ষিত নার্স ও মিডওয়াইফারদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার যথাযথ ব্যবহার, কর্মক্ষেত্র সৃষ্টি, পদোন্নতি এবং পেশাগত অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ দূর করে নার্সিং পেশাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে।
স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবি
১. নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও স্ট্যান্ডার্ড সেটআপ দ্রুত বাস্তবায়ন।
নার্সিং পেশার ক্যাডার ও কর্মক্ষেত্রের কাঠামো সুসংগঠিত করতে প্রয়োজনীয় নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও স্ট্যান্ডার্ড সেটআপ দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী জনবল কাঠামো নির্ধারণ, পদ সৃষ্টি, নিয়োগ, পদায়ন ও দায়িত্ব বণ্টনে সুস্পষ্টতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
২. ভুয়া নার্স প্রতিরোধে আইনগত ব্যবস্থা জোরদার।
ভুয়া নার্স ও অননুমোদিতভাবে নার্সিং পেশার পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) আইনকে মোবাইল কোর্ট আইনের আওতাভুক্ত করার চলমান কার্যক্রম দ্রুত সম্পন্ন ও কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।
৩. জাতীয় নার্সেস ইউনিফর্ম পরিবর্তনের চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন
নার্সিং পেশার স্বাতন্ত্র্য, পেশাগত পরিচয় ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নার্সেস ইউনিফর্ম পরিবর্তনের চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। সংগঠনটির মতে, একটি যুগোপযোগী, ব্যবহারবান্ধব ও পেশাগত মর্যাদাসম্পন্ন ইউনিফর্ম নার্সদের কর্মপরিবেশ ও পেশাগত পরিচয়কে আরও সুস্পষ্ট করবে।
৪. পদোন্নতি ও পদায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন।
নার্সদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক ও কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করার দাবি জানানো হয়েছে। যোগ্যতা, জ্যেষ্ঠতা, দক্ষতা ও প্রচলিত বিধিবিধানের ভিত্তিতে স্বচ্ছ ও ন্যায়সংগত পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৫. পোস্ট-বেসিক গ্রাজুয়েটদের স্নাতক সমমান শিক্ষাগত যোগ্যতার যথাযথ স্বীকৃতি ও কর্মসংস্থানের সুযোগ।
Bachelor of Science in Post Basic Nursing, Post Basic Public Health Nursing এবং B.Sc. Post Basic Midwifery কোর্স সম্পন্নকারীদের অর্জিত স্নাতক সমমান শিক্ষাগত যোগ্যতার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য স্নাতকধারীদের ন্যায় তাদের অর্জিত যোগ্যতা অনুযায়ী জেনারেল চাকরিতে প্রবেশের সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
৬. পোস্ট-বেসিক গ্রাজুয়েশন সম্পন্নকারীদের জন্য পৃথক নিয়োগবিধি প্রণয়ন।
পোস্ট-বেসিক B.Sc. সম্পন্নকারীদের জন্য পৃথক কোন পদ-পদবি ও শিক্ষাগত যোগ্যতার যথাযথ মূল্যায়ন না থাকায় তাদের অর্জিত উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না, বিধায় কর্মক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নব পদ সৃজন করে পৃথক নিয়োগবিধি প্রণয়ন দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, এসব দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট নয়। বরং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা, দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের সঙ্গে দাবিগুলো সরাসরি সম্পর্কিত।
সংগঠনটি মনে করে, উচ্চশিক্ষিত নার্স ও মিডওয়াইফারদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা যথাযথভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কাজে লাগানো গেলে দেশের স্বাস্থ্যখাতে দক্ষ জনশক্তির ব্যবহার আরও কার্যকর হবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং এন্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি জুই রায় ও মহাসচিব মো. আরমান মিয়া স্বাক্ষরিত স্মারকলিপিটি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রদান করা হয়। সংগঠনটির পক্ষ থেকে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি