×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির

২০২৬ সেপ্টেম্বর ১৯ ২১:০৪:২০

রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা বিবেচনায় রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এ বিষয়ে জরুরি নির্দেশনা দেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ক্ষতি ও ভাঙচুরের ঘটনা এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রতিদিনের চলাচল শেষে সব ধরনের যানবাহন নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারার মধ্যে রাখতে হবে। নির্দেশনাটি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নে দেশের সব পর্যায়ের মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে ঢাকাজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার দেওয়া এক বার্তায় ডিএমপি জানায়, ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত