×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

অবৈধ ও ভাসমান দোকান সরাতে ঢাবি প্রক্টরের জরুরি বিজ্ঞপ্তি

২০২৬ সেপ্টেম্বর ২০ ২০:১৩:৩৬

অবৈধ ও ভাসমান দোকান সরাতে ঢাবি প্রক্টরের জরুরি বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা অবৈধ ও ভাসমান দোকানগুলো অপসারণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর। আজ জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে থাকা অবৈধ ও ভাসমান দোকানগুলো সরিয়ে ফেলার জন্য দোকান মালিকদের অনুরোধ জানানো হচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে দোকানগুলো না সরালে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোকানগুলো জোরপূর্বক উচ্ছেদ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে জারি করা এই বিজ্ঞপ্তিতে বিষয়টি ক্যাম্পাসের সবাইকে অবহিত করার কথা উল্লেখ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত