×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ

২০২৬ সেপ্টেম্বর ২০ ১২:০১:১৯

অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাবে জেলা পুলিশ।

শনিবার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক ক্লু পাওয়া গেছে। একই দিন রাতে নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে।

তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামত থেকে অপ্রতিমকে আইফোনের জন্যই হত্যা করা হয়ে থাকতে পারে—এমন বিষয় অনেকটাই পরিষ্কার হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘আমরা পুরো ঘটনার বিস্তারিত রোববার দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরব। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।’

হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কুমিল্লায় ব্যাপক তোলপাড় চলছে। ঘটনাটির পেছনে একাধিক বিষয় থাকতে পারে বলে আলোচনা রয়েছে। কোটবাড়ী-সালমানপুর এলাকার মাদক সিন্ডিকেট ও কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার বিষয়টি নিয়েও ধারণা করা হচ্ছে। পাশাপাশি অপ্রতিমের আইফোন ছিনতাই এবং তার মায়ের ওপর ক্ষুব্ধ কোনো চক্র এ ঘটনায় জড়িত কি না, তা নিয়েও আলোচনা চলছে।

এদিকে অপ্রতিমকে প্রলোভন দেখিয়ে পাহাড়ে নিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই ও এসআরবি মাঠে কাজ করছে।

অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম তাঁর স্বামী ও একমাত্র সন্তান অপ্রতিমকে নিয়ে কোটবাড়ী গন্ধমতি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে একমাসের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয়রা জানান, ২০২৫ সালের ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে বসে মাদক সেবনরত অবস্থায় সালমানপুর এলাকার ৮ কিশোরকে শিক্ষার্থীরা আটক করেন। পরে প্রক্টর নাহিদা বেগম তাঁদের পুলিশে সোপর্দ করেন। ওই সময় সালমানপুরের মাদক ব্যবসায়ী হিসেবে মিলন ও আল আমিনের নাম উঠে আসে।

ওই ঘটনার কারণে এলাকার কিশোর গ্যাং ও মাদক চক্র নাহিদা বেগমের ওপর ক্ষুব্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে অপ্রতিমের হাতে থাকা মূল্যবান আইফোন ছিনতাইসহ হত্যাকাণ্ডের পেছনে একাধিক কারণ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, শুক্রবার ছবি তোলার প্রলোভন দেখিয়ে তুহিন নামের এক কিশোর গ্যাং সদস্য অপ্রতিমকে পাহাড়ে নিয়ে যায়। সেখানে আনাছ নামের অপর কিশোরসহ কয়েকজন অবস্থান করছিল বলে জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, পাহাড়ে কিশোর গ্যাংয়ের একটি চক্র আগে থেকেই ওঁতপেতে ছিল। অপ্রতিমকে শ্বাসরুদ্ধ ও মারধর করে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে জানা গেছে। পরে তার আইফোন ও মানিব্যাগ লুটে নিয়ে লাশ ফেলে পালিয়ে যায় ঘাতকেরা।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে ‘ম্যাজিক প্যারাডাইস পার্ক’-এর পেছনের একটি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিনকে আটক করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুবি ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। নিহতের মা-বাবাকে সান্ত্বনা দিতে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ার।

অপ্রতিম নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে উদ্ধারে স্বজনদের পাশাপাশি পুলিশও তৎপর ছিল। তার সর্বশেষ অবস্থান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছিল পুলিশ।

নিহত অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেন, ‘কী কারণে আমার একমাত্র ছেলেকে হত্যা করা হলো আমি জানি না। আমি ঘাতকদের বিচার চাই।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত