×

ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

এএমআর প্রকল্প নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে ঢাবির প্রো-ভিসির বৈঠক

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:৪০:৫৬

এএমআর প্রকল্প নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে ঢাবির প্রো-ভিসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কোজো ওয়াতানাবের নেতৃত্বে ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তরু ওয়াতানাবে, ড. মাসেতেরু নিশিয়েমা এবং মি. ইউমা হায়াশি আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (JST) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন “ঢাকা মহানগর এলাকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) জনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে পানির গুণগত মান পর্যবেক্ষণ ও পরিশোধন প্রযুক্তি” শীর্ষক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, পানির গুণগত মান পর্যবেক্ষণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি মোকাবিলায় কার্যকর প্রযুক্তি প্রয়োগ এবং প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকার পানিতে এএমআর-সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করছে। প্রকল্পের আওতায় পানি ও জনস্বাস্থ্যের ওপর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রভাব নিরূপণ এবং ঝুঁকি নিয়ন্ত্রণে উপযোগী পানি পর্যবেক্ষণ ও পরিশোধন প্রযুক্তি নিয়ে গবেষণা ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যতে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত