×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১০:০৫:৩৫

ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।

সহপাঠী ও হল সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুরাদ। পরে হলের বন্ধু ও বড় ভাইয়েরা তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

রবিবার সকাল ৯টায় শহীদুল্লাহ্ হল মাঠে মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, ‘শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা গেছে। আমরা এখন তার জানাজার জন্য দাঁড়িয়েছি।’

স্নাতক শেষ করার আগেই মুরাদের এমন আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও শহীদুল্লাহ্ হলে শোকের আবহ নেমে এসেছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ