×

ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঢাবির ১০৮ নবীন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৩:৫৭:৪১

ঢাবির ১০৮ নবীন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের(IQAC) উদ্যোগে “ Induction Workshop for Newly Recruited Faculty Members” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে সকালে কর্মশালা উদ্বোধন করেন।

‎ ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক ও পক্ষপাতমূলক আচরণ করা থেকে বিরত থাকার জন্য নবীন শিক্ষকদের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব। ক্লাসে পাঠদানের জন্য শিক্ষকদের পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং জ্ঞান সমৃদ্ধ হতে হবে। তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই। এলক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বিভিন্ন বিভাগের ১০৮ জন নবীন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত