×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালুর উদ্যোগ ইউজিসির

২০২৬ সেপ্টেম্বর ২৮ ২০:৫৪:২৪

ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালুর উদ্যোগ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক: দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরের মধ্যে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা ও কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ইউজিসিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়গুলোকে ভাষা কেন্দ্র স্থাপনের পাশাপাশি তাদের বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিংয়ের তথ্য এবং প্রয়োজনীয় জনবলের চাহিদা দ্রুত ইউজিসিকে জানাতে বলা হয়েছে।

তৃতীয় ভাষা নির্বাচনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয় সভায়। সব বিশ্ববিদ্যালয়ে একই ভাষা চালুর প্রয়োজন নেই বলেও মত দেওয়া হয়েছে। কর্মসংস্থানের সম্ভাবনা ও আঞ্চলিক চাহিদা বিবেচনায় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য যাচাই করে রিসোর্স ম্যাপিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাষা নির্বাচন করার প্রস্তাব করা হয়।

সভায় তৃতীয় ভাষার নন-ক্রেডিট কোর্সের পাশাপাশি বিভাগভিত্তিক অন্তত একটি ভাষা ক্রেডিট কোর্স চালুর প্রস্তাবও আসে। নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, বেকারদের জন্য ছয় মাস মেয়াদি ভাষা কোর্স চালু এবং দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে ভাষাশিক্ষক তৈরির বিষয় নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল চালুর পরিকল্পনার কথা জানানো হয় সভায়। প্রাথমিকভাবে ২০টি বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে এ পোর্টালে আন্তর্জাতিক সহযোগিতা, আবাসন, বৃত্তি ও আন্তর্জাতিক অফিসসংক্রান্ত তথ্য যুক্ত করা হবে।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। বাকি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও পর্যায়ক্রমে এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করা হবে বলে জানিয়েছে ইউজিসি।

ইমামুল

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা আবাসন বিএমইটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সহযোগিতা ডিসেম্বর ২০২৬ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভাষা শিক্ষা তৃতীয় ভাষা শিক্ষা কর্মসংস্থানের সুযোগ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাষা কেন্দ্র ভাষা শিক্ষা কেন্দ্র রিসোর্স ম্যাপিং অঞ্চলভিত্তিক ভাষা ভাষার চাহিদা ভাষা কোর্স নন-ক্রেডিট কোর্স ক্রেডিট কোর্স ভাষাশিক্ষক ছয় মাস মেয়াদি ভাষা কোর্স বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো স্টাডি ইন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি আন্তর্জাতিক অফিস ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ