×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর) 

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১০:০৬:৪৩

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর) 

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নির্ধারিত দাম কার্যকর হয়েছে। সমন্বিত এই দামেই আজ মঙ্গলবার স্বর্ণ বিক্রি হবে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। এর দুই দিন পর আবার দাম কমানোয় দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমল।

নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার মূল্য ২ হাজার ১৫৮ টাকা কমে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমেছে ১ হাজার ৮০৮ টাকা। এতে এই মানের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। একই পরিমাণ কমিয়ে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার মূল্য ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে করা হয় ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।

সেদিন ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৩৪২ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ওই দামেই স্বর্ণের গহনা বিক্রি হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে করা হয়েছে ৪ হাজার ৪৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯১ টাকা কমে হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৩৪ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম একই পরিমাণ কমিয়ে ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত